কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী হঠাৎ মেইন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার সীমান্ত, সহসম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বির এবং দপ্তর সম্পাদক শেখ সাদিসহ সংগঠনটির ১৫-২০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

এ সময় মিছিলকারীরা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নানা স্লোগান দেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আমিও ফেসবুকে ভিডিওটি দেখেছি। এটি পুরোনো কোনো ভিডিও কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

তবে ভিডিওটি শুক্রবার ভোরের মিছিলের বলে জানানো হলে ওসি বলেন, কারা এই মিছিল করেছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।