× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

কালীগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:“দুর্যোগকে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৬ উপলক্ষে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ থেকে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আরেফিন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..