× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

কালীগঞ্জে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ এর উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০২০
জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: কালীগঞ্জে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ এর শুভ সুচনা করা হয়েছে। রোববার সকালে মেইন বাসষ্টান্ডে উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানীর শিশু কণ্যাকে এ ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কালীগঞ্জ পৌরসভার আয়োজনে অদ্য ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্ষন্ত ১ থেকে ৫ বছর বয়সের শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমটি চলবে।

এ উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারমিন শিরিন লুবনা, জেলা পরিষদের সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল ও উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী।

পৌর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা স্যানিটারী ইনসপেক্টর আলমগীর কবির জানান, পৌরসভাতে মোট ৪১ টি কেন্দ্র থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।। এর মধ্যে পৌর স্বাস্থ্য বিভাগ ১ টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ১ টি, ইপিআই সেশন ১ নং ওয়ার্ডে ০৮ টি, ২ নং ওয়ার্ডে ০৮ টি, ৩ নং ওয়ার্ডে ০৮ টি ও বর্ধিত এলাকা ০৮ টি সহ আরো ৭ টি ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে টিকা খাওয়ানো হবে।

উদ্বোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তরুন কুমার দাস, নবচিত্র পত্রিকার সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক সাবজাল হোসেন, পৌর কাউন্সিলর মুক্তার হোসেন, আনোয়ার হোসেন, মার্জেদ হোসেন, তুহিঙ্গীর আলম তপন, আঞ্জুমান আরা ও আঞ্জুয়ারা বেগম সহ গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..