× Banner
সর্বশেষ
কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে কোলাবাজার হাইস্কুল মাঠে বিএনপির জনসভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
বিএনপির জনসভা

ঝিনাইদহের কালীগঞ্জ কোলাবাজার হাইস্কুল মাঠে বিএনপির এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার জামাল ও কোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এই জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন. কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা নির্দ্দেশনা দিয়েছেন। তার নির্দ্দেশনার জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষে বিএনপির তৃনমুলের কর্মীরা মাঠে ময়দানে কাজ করছেন। তারেক রহমানের আরো নির্দ্দেশনা আছে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি করলে রেহায় দেওয়া হবে না। আগামীতে গনতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশের মানুষের আস্থা ও ভালবাসা নিয়ে দেশ চালাবে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্ল্যার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আবুল কালাম আজাদ। উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হুসাইনের সঞ্চালনায় জনসমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানী, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর বিএনপি নেতা ইন্জিনিয়ার তৌহিদুর রহমান, বিএনপি নেতা প্রভাষক আব্দুল মজিদ, মোহাম্মদ আলী, নাজমুল হাসান তিতাস, আব্দুল মান্নান মনা, যুবনেতা আবু তাহের হিরু সহ জামাল ও কোলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..