× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে কৃষকের এক বিঘা জমির  পান বরজ পুড়ে ছাই

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
paan boroj pure chhai

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোর্দ্দ রায়গ্রাম এলাকায় আব্দুল মজিদ নামে এক কৃষকের প্রায় ১ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেল ৫ টার দিকে খোর্দ্দরায়গ্রাম এলাকায় আব্দুল মজিদের পানের বরজ আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
পাশে নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালায় এলাকাবাসী। কিন্তু আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে এবং প্রায় এক বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মজিদ জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে গ্রামের মানুষ পানের বরজে আগুন লাগার কথা জানান। সাথে সাথে জমিতে এসে দেখতে পান ১ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কেউ শত্রুতা করে আগুন লাগাতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে পানের বরজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার  সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। এরমধ্যে আব্দুল মজিদ নামে এক কৃষকের ১ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের বরজগুলো রক্ষা করতে সক্ষম হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..