× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন জমা দান

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) ছিল মনোনয়ন জমা দানের শেষ দিন। সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে এসব মনোনয়নপত্র জমা দেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, আগামী ২০ মার্চ কালীগঞ্জ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে ৯ জন মনোনয়ন ক্রয় করলেও জমা দিয়েছেন ৬ জন। এরা হচ্ছেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি  আতিয়ার  রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন। এরা হচ্ছেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও  বর্তমান মেয়র মোস্তাফিজু রহমান বিজু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু,পৌর বিএনপির  সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম।

এছাড়া কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।
এদের মধ্যে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫ জন, ২নং ওয়ার্ডে ৬ জন, ৩ নং ওয়ার্ডে ৬ জন, ৪ নং ওয়ার্ডে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ডে ৯ জন, ৭ নং ওয়ার্ডে ১০ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন ও ৯ নং ওয়ার্ডে ৫ জনসহ মোট ৫৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়।

অপরদিকে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ৪ জন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ৬ জনসহ মোট ১৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীন হোসেন রাকিব জানান, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২৪, ২৫ ফ্রেরুয়ারি মনোনয়নপ্রত্র যাচাই বাছাই করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..