× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

কালীগঞ্জ নির্বাচন কর্মকর্তার মোবাইল ফোন ক্লোন করে মেয়র প্রার্থীর কাছে চাঁদা দাবি

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসানের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি করেছে প্রতারকচক্র। শুক্রবার সকালে কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের এক মেয়র প্রার্থীর কাছে এই চাঁদা দাবি করে। তারা নির্বাচনে বিশেষ সুযোগ করে দেওয়ার প্রস্তাব দিয়ে ১ লাখ টাকা দাবি করেছিল।

কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বিাচনের দ্বায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ০১৬৭৫৯৫৭০২২। একটি প্রতারক চক্র তার নাম্বারটি ক্লোন করে মেয়র প্রার্থী মোবাইল প্রতিকের মোস্তাফিজুর রহমান বিজুর কাছে এক লাখ টাকা দাবি করেছে। তিনি এ ঘটনাটি প্রার্থীর মাধ্যমে জানার পর পরই কালীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।

মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজু জানান, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে নির্বাচন অফিসারের মোবাইল নাম্বার থেকে ফোন করে তাকে জানায়, ২৮ ফেব্রুয়ারী পৌরসভার উপ-নির্বাচনে তিনি মেজিষ্ট্রেটের দ্বায়িত্বে থাকবেন। এবং তাকে সহযোগীতার প্রস্তাব দিয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন। কিন্তু মোবাইলে কন্ঠ শুনে প্রার্থীর সন্দেহ হলে পর পরই তিনি বিষয়টি জানতে নির্বাচন অফিসারকে ফোন দেন। তখনই জানতে পারেন, তিনি ফোন করেননি, এটা একটি প্রতারক চক্রের কাজ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, তিনি নির্বাচন অফিসারের মাধ্যমে এক প্রার্থীর নিকট তার মোবাইল ক্লোন করে চাদা চাওয়ার বিষয়টি অবহিত হয়েছেন। তিনি খোজ খবর নিয়ে ব্যাবস্থা নিবেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..