কালকিনিতে নৌকায় হাতবোমা মেরে কৃষককে কুপিয়ে টাকা ছিনতাই করলো দুর্বৃত্তরা

কালকিনিতে নৌকায় হাতবোমা মেরে কৃষককে কুপিয়ে টাকা ছিনতাই করলো দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি ॥ মাদারীপুরের কালকিনিতে পাটবিক্রি শেষে বাড়ি ফেরার পথে নৌকায় হামলা চালিয়ে কৃষককে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা পাটবিক্রির তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।

আজ সোমবার সকাল ৮টার দিকে কালকিনি উপজেলার মৃধাকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে। আহত কৃষক চাঁনমিয়া ভুঁইয়া (৪৫) এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারের চর গ্রামের হাসু ভুঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, সকালে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ্ইউনিয়নের মিয়ারহাট বাজারে পাটবিক্রি শেষে স্ত্রী ও ছেলেকে নৌকায় নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষক চাঁনমিয়া ভুঁইয়া। আড়িয়াল খাঁ নদের মৃধাকান্দি এলাকায় আসলে ২০ থেকে ২৫জন দুর্বৃত্ত ট্রলারযোগে তাদের নৌকায় হামলা চালায়।

এ সময় বেশ কয়েকটি হামবোমার বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। পরে চাঁনমিয়াকে নৌকা থেকে ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তদের ট্রলারের উঠিয়ে এলোপাতারি কোপায় তারা। একপর্যায়ে উত্তরকাজি কান্দি এলাকার একটি বাগানে চাঁনমিয়াকে ফেলে রাখে এবং তার সাথে থাকা পাটবিক্রির অন্তত তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এমন অভিযোগ তার পরিবারের। পরে পরিবারের লোকজনের খুঁজাখুজিঁর একপর্যায়ে ওই কৃষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই কৃষষকে মুমুর্ষ অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় কর্তৃব্যরত চিকিৎসক। এই ঘটনার তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল হামলার কথা স্বীকার বলেন, অভিযোগ পেলে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।