প্রতিবন্ধীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) :  সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের বোঝা নয়। সরকার তাদেরকে উন্নয়নের মূল ¯্রােতে নিয়ে আসতে কাজ করছে। দেশের সকল প্রতিবন্ধীর ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এই ডাটাবেজ ব্যবহার করে প্রতিটি প্রতিবন্ধীর কল্যাণ নিশ্চিত করা হবে।

মন্ত্রী আজ রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে ঢাকা সাংস্কৃতিক সংগঠন আয়োজিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোঃ শাহজাহান ও মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে। হতদরিদ্র, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে সমাজের মূল ¯্রােতে নিয়ে আসার জন্য অগ্রাধিকারভিত্তিতে ৫৪ টি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের তথ্য ভা-ার সম্পন্ন হলে এটি হবে একটি মাইলফলক। যার মাধ্যমে দেশের প্রায় ষোলো লাখের অধিক প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা যাবে।

পরে মন্ত্রী গরিবদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।