× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

কারারক্ষী খুনে মিথ্যা মামলায় ছেলে গ্রেপ্তার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে কারারক্ষী খুনের ঘটনায় গ্রেপ্তার হিমেলের বাবা হাছান আলী ছেলেকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এ সময় ছেলেকে নির্দোষ দাবি করে ছেলের মুক্তিতে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন হাছান আলী।

হিমেলের বাবা বলেন, ‘ছেলে সকাল ৮টায় বের হয়ে ইউনিভার্সিটিতে গেছে। ইউনিভার্সিটিতে ক্লাস করে ৪টায় ফিরেছে। রাত ২টার দিকে প্রশাসনের লোক গেছে, ফাঁড়ির বড় সাব গেছে। থানায় নিয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করি কী কারণ। তারা বলে কিছু তথ্য জিজ্ঞাসাবাদ করব আপনার ছেলেকে, ফাঁড়িতে আসেন। পরে ফাঁড়িতে গিয়ে পাইনি, পরে জয়দেবপুর গেছি। আমার ছেলে নির্দোষ। অত্র এলাকায় যাচাই করে দেখন তার কোনো দোষ আছে কি না।’

 এ সময় সাংবাদিকদের মাধ্যমে ছেলের মুক্তি দাবি করেন হিমেলের বাবা।


এ ক্যটাগরির আরো খবর..