× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত,সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তারা কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

কারচুপির চেষ্টা করা হলেই ভোট বন্ধ -সিইসি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
কারচুপির চেষ্টা করা হলেই ভোট বন্ধ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবার একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে।

শনিবার সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেছেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পালটাতে পারেন না।

কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে। এজন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনাদের বলবো, সিস্টেমের ওপর আস্থা রাখুন। ভোটারদেরই ভোট দিতে হবে, অন্য কেউ দিয়ে দেবে এটা হবে না। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহবান জানিয়ে সভার শুরুতে সিইসি সংশ্লিষ্টদের কঠোরভাবে আচরণবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামসহ জেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..