শ্রী কৃষ্ণের মুখসৃত বাণী “আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়” তাই নাম ভক্তের সমন্বয়ে কৃষ্ণ আগমন বাসনায় কৃষ্ণ নামগন্ধ ধারন পূবর্ক ভক্তসনে কৃষ্ণ নাম শ্রবণে ভক্ত পদরেণু অঙ্গে লেপনার্থে মনের কালিমা মোচন করবার মানসে কৃষ্ণভক্ত আগমন উপলক্ষে শ্রী শ্রী বাসন্তী দেবী বিগ্রহ মন্দির ও কামারখালী বাজার সার্বজনীন রাধাকৃষ্ণ নাট মন্দিরে শ্রী হরিদাশ সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দীপক কুমার সাহা এবং ক্যাশিয়ার শ্রী বিনয় কুমার সাহার তত্ত্বাবধানে, কামারখালীর দীন সেবক ও ভক্তবৃন্দের আয়োজনে শনিবার ‘১৮ই নভেম্বর হতে ৪০প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ই নভেম্বর হইতে ২৪ ই নভেম্বর শুক্রবার পর্যন্ত ৪০ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকবব্র মহানাম সংকীর্তন।
১৮ই নভেম্বর রোজ শনিবার ভাগবত পাঠ এবং মহানামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন। নামসুধা পরিবেশনায় শান্তি নিকেতন সম্প্রদায় (কানাইলাল হালদার) মানিকগঞ্জ, ঠাকুর গোপাল সম্প্রদায় (বিধান চন্দ্র কর) সাতক্ষীরা, প্রভু প্রান কিশোর সম্প্রদায়(অচিন্ত কুমার পাল) গোপালগঞ্জ, স্বামী বিবেকানন্দ সম্প্রদায়(সুনীল বাবু) ঝালকাঠি, মা প্রতিমা সম্প্রদায়( পাপড়ী গোমস্তা) বরগুনা, কৃষ্ণ কীর্তন সম্প্রদায় (হৃদয় শর্মা) কুষ্টিয়া।
সার্বিক সহযোগীতায় হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দসহ হিন্দু যুবসমাজ। পরিদর্শনে থাকবেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু, কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী আরিফুল ইসলাম আরিফ, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, কামারখালী ইউ.পি. সদস্য ও সাবেক প্যালেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। এ ছাড়া নামযজ্ঞানুষ্ঠান অনুষ্টানে উপস্থিত থাকার সম্মতিজ্ঞাপন করেছেন কামারখালীর গর্ব, বিশিষ্ট সমাজ সেবক, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ ও সহ- সভাপতি সার্বজনীন শ্রী শ্রী আউলিয়া গোস্বামীর আশ্রম এর সহ-সভাপতি দানবীর স্বপন দে আইনশৃংখলা বাহিনীতে নিয়োজিত আছেন মধুখালী থানার এস.আই. সান্টু দেব সহ ফোর্স প্রমুখ। অনুষ্টান পরিচালনা অনুষ্টানে দায়িত্বে আছেন কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রশান্ত কুমার সাহা, বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার মল্লিক, নিরঞ্জন কুমার সাহা দুঃখে সাহা, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ কুমার সাহা, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী তরুন কুমার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ত্রিনাথ পাল, বিশিষ্ট ব্যবসায়ী জ্ঞানেন্দ্র নাথ সরকার, ফরিদপুর ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক সুভাষ কুমার দত্ত, কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার দত্ত, কামারখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দুলাল কুমার মিত্র, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস প্রমুখ শুক্রবার ২৪শে নভেম্বর মহানাম সমাপনান্তে নগরকীর্তন, জলকেলী, দধিমঙ্গল, শ্রী শ্রী মহাপ্রভূর ভোগ আরাধনা, মহাপ্রসাদ বিতরন ও মহন্তবিদায় করে অনুষ্ঠান শেষ করা হবে।