× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

কামারখালী বীরশ্রেষ্ঠ সড়ক নদীগর্ভে বিলীন

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে কামারখালী ইউনিয়নে সালামতপুর গ্রাম অবস্থিত। আর এই গ্রামে জন্ম গ্রহন করেছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ। তার নামে কামারখালী বাজার হইতে সালামতপুর যাদু ঘর ও তার গ্রামের বাড়ি পর্যন্ত ইটের রাস্তা তৈরি করা হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যানবাহন নিয়ে ও পায়ে হেটে চলাফেরা করে। তার মধ্যে রাজধরপুর, ফুলবাড়ি, অস্থায়ীভাবে ইট দিয়ে মেরামত করা হয়েছে। কিন্তু গন্ধখালী মোঃ আয়ুব মোল্যার বাড়ির সামনের রাস্তা নদী গর্ভে চলে গেছে। যার দরুন মানুষ চরম কষ্টে ও আতঙ্কে এই রাস্তা পার হচ্ছে ফলে যে কোন সময় বিপদের ঘন্টা বেজে যায়। কখন যেন কে মাটি ধসে নদীতে পড়ে মারা যায়।

ঈদের আর মাত্র এক সপ্তাহ বাকী। ঈদের সময় মানুষ শহর দুরদুরান্ত থেকে বাড়ি আসবে এবং যাদুঘর দেখতে আসবে। তাছাড়া আয়ুব মোল্যার বাড়ির জমি নদীতে ভাঙ্গতে ভাঙ্গতে প্রায় ত্রিশ শতাংশ নদীতে চলে গেছে। আর বাড়ির জমি আছে প্রায় দশ শতাংশের মত তার রাস্তা দেওয়ার মত জায়গা আর নাই। তাই এই মুহুর্তে নদীর পানি কমতে শুরু করেছে ও ভাঙ্গনও শুরু হয়েছে। তাই এই মূহূর্তে  অস্থায়ীভাবে বাঁশ, বালির বস্তা, পিলার দিয়ে রাস্তা মেরামত করা একান্ত প্রয়োজন তাই বাংলাদেশের সরকার উন্নয়নের সরকার এই লক্ষে বীরশ্রেষ্ঠের রাস্তার কথা চিন্তা করে মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কামরখালী ইউনিয়নের দক্ষিন এবং পশ্চিমাঞ্চলের মানুষের দাবি যতদ্রুত সম্ভব এই গন্ধখালী ভাঙ্গন বাধের ব্যবস্থা করে মানুষের ও যানবাহনের যাতায়াতের ব্যবস্থা করার জন্য কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) নিকট তথা উর্দ্ধতন কতৃপক্ষের নিকট জোর দাবি তোলেন যাতে গন্ধখালী ভাঙ্গা রাস্তা মেরামত করা হয় ও মানুষের মুখে হাসি ফুটে এবং আনন্দ উল্লাসে ঈদ করতে পারে এই আশা রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..