× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

জঙ্গী খারাপ হলে-জঙ্গীর পার্টনার ভাল হন কিভাবে?- ইনু

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, জঙ্গীদের জন্য খালেদা জিয়ার দরদী কান্নায় মানুষের মন গলবে না। মানুষ জঙ্গীমুক্ত শান্তির বাংলাদেশ চায়। খালেদা জিয়া প্রমাণ করেই চলেছেন যে, তিনি জঙ্গীদের পার্টনার, অশান্তির রানী। দেশের শান্তি, মানুষের শান্তি খালেদা জিয়ার সহ্য হয় না। জনাব ইনু বলেন, ‘জঙ্গী খারাপ, খালেদা জিয়া ভাল, খালেদা জিয়াকে গণতন্ত্রে জায়গা দিতে হবে’- যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য দ্বৈততায় ভরা। জনাব ইনু বলেন, জঙ্গী খারাপ হলে, জঙ্গীর পার্টনার খালেদা জিয়া ভাল হন কিভাবে?

জনাব ইনু আত্মস্বীকৃত জঙ্গী-খুনীদের প্রতি খালেদা জিয়ার দরদি কান্না দেখে ছড়া কেটে বলেন,
জঙ্গীরা সব নির্দয়,
নিজেরাই দেয় পরিচয়।
খালেদা কি কানা?
জঙ্গী খুনী দেখেনা?
জনাব হাসানুল হক ইনু সমবেত যুবদের উদ্দেশ্যে বলেন, দেশের চলমান পরিস্থিতিতে যুবদের তিনটি কাজ: ১.জঙ্গীবাদ ও জঙ্গীবাদের রাজনৈতিক পার্টনারদের রাজনৈতিকভাবে উচ্ছেদ করে দেশে শান্তি নিশ্চিত করা, ২.যুবদের জন্য মর্যাদাপূর্ণ জীবন ও কর্মসংস্থান অর্জন করা ও ৩.অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। জনাব ইনু আজ শনিবার বিকাল ৪ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক শরিফুল কবির স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নাদের চৌধুরী, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, বাংলাদেশ যুব আন্দোলনের সভাপতি কমরেড মোশাহিদ আহমেদ, বাংলাদেশ যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্সসহ জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..