মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে ৩১ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ১০টায় কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজের আয়োজনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারুফা শারমিন এর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মোঃ হাফিজুর রহমান এবং প্রভাষক কাজী আমিনুল ইসলাম এর সঞ্চালনায় কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজের আয়োজনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারুফা শারমিন। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস সম্পর্কে আলোচনা করেন সহকারি অধ্যাপক এম কলিমুল্লাহ, সহকারি অধ্যাপক সেলিনা বেগম প্রমুখ ।
পরে শিক্ষার্থীদের মাধ্যে গজল, কবিতা, উপস্থিত বক্তব্য, আধুনিক গান, দেশাত্বোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, ইসলামী সংগীত, কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বিচারক দায়িত্বে ছিলেন প্রভাষক কবির আহম্মেদ, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম,প্রভাষক অভিজিৎ বিশ্বাস, প্রভাষক মুজাহিদ হাসান, প্রভাষক কানিজ ফাতেমা , প্রভাষক শারমীন আক্তার, প্রভাষক লুৎফুন্নাহার প্রমুখ । পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।