মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের ড্রেনেজ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
বর্তমান সময় কামারখালী বাজারের সকল ড্রেনগুলো থেকে মশার উপদ্রব, ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে রক্ষা এবং ড্রেনের ময়লা-আবর্জনা দূর করার কাজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ড্রেনেজ পরিস্কার পরিচ্ছন্নতা করার সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), ইউ.পি. সদস্য মোঃ ইলিয়াস শেখ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।




