× Banner
সর্বশেষ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

শামা ওবায়েদ এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
সালথায় বিক্ষোভ মিছিল
0-0x0-0-0#

ফরিদপুরের সালথা-নগরকান্দা, ফরিদপুর-২ দক্ষিণ বঙ্গের অগ্নিকন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু এর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সালথা উপজেলার আটঘর বিএনপি, যুবদল অঙ্গ সংগঠন।
রবিবার (৩ নভেম্বর) বিকাল ৪ টায় সালথা উপজেলার সাড়ুকদিয়া বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ করে।
আটঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান, সাধারণ সম্পাদক আলী মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক রাশেদ মৃধা, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর খান, উপজেলা যুবদল নেতা সাইফুল খান, শহিদুল ইসলাম, মানোয়ার হোসেন, কালাম মাতুব্বর, আমির হামজা, আনিছুর রহমান, ছাত্রদল নেতা মাসুদ, হাসিবুল প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় না থাকা সত্তেও নগরকান্দা- সালথা বিএনপিকে দূর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে  মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অনতিবিলম্বে শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..