মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে কামারখালী বাজার ছিল একটি নামকরা বাজার। বর্তমান দেখা যায় বাজারটির উন্নয়ন দিন দিন কমে যাচ্ছে।ফলে বাজারের সৌন্দর্য্যও দিন দিন হারিয়ে যাচ্ছে।
বাজার ঘুরে দেখা যায় বাজারের গলিতে অবৈধ দোকান পাট তুলে ময়লা-আর্বজনা ফেলে ড্রেনগুলো নোংরা করে রেখেছে। আবার বাজারের কোন নিয়ম-নীতি না থাকার কারনে যে, যেভাবে পারে ব্যবসা-বানিজ্য করে যাচ্ছে। কেহ বাজারের উন্নয়নের প্রতি খেয়াল করছে না। আবার বাজারের গলিগুলোতে সুন্দরভাবে গাড়ি চলাচল করতে পারে না তার কারন হলো বাজারের বেশীর ভাগ মানুষের দোকান গুলো সার্টার ছাড়া এবং গলির মধ্যে সরকারী জায়গায় দোকান পাট গড়ে বাজারের গলি গুলো ছোট করে ফেলেছে কেহ প্রয়োজনীয় গাড়ি নিয়ে স্বাছন্ধে চলাচল করতে পারছে না।
অন্যদিকে বাজারের উপর দিয়ে বালুর ট্র্যাক নিয়ে বাজার নষ্ট করছে এবং ছোট ছোট ছেলেমেয়ে ও বড়দের স্কুল ও কলেজে যাওয়া এবং সাধারন লোকের বাজারে চলাফেরা চরম অসুবিধা হচ্ছে। বাজারে টিউবয়েলসের ও ল্যাটিনের বড়ই অভাব। কামারখালী বাজার বণিক সমিতির নিয়ম অনুযায়ী কামারখালী বাজারে ব্যবসায়ী প্রায় ৯০০জন এরমধ্যে অনেকের ট্রেড লাইসেন্স নবায়ন করা নাই, আবার অনেকের মাসিক চাঁদা ট্রেড লাইসেন্সই নাই বলে জানা যায়। তবে বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক বলেন এই বাজারে প্রায় পাচশত ”র মত ব্যবসায়ী নাই। তাই বাজারের উন্নয়ন করতে হলে ব্যবসায়ীদের সোচ্ছার হতে হবে।
ট্রেড লাইসেন্স ও বণিক সমিতির মাসিক পাহাড়ার চাঁদা বাড়াতে হবে। সুইপারদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে তাহলে হয়তো বাজারের উন্নয়ন করা সম্ভব। আবার প্রতিবছর কামারখালী বাজার যে টাকা সরকারী ভাবে ইজারা হয় তার থেকে বাজারের উন্নয়নের যে টাকা বরাদ্ধ হয় সে টাকা দিয়ে কিছুটা উন্নয়ন করা হয়। তাই স্থানীয় সরকার ও উপজেলা নির্বাহী অফিসার বেশী করে দৃষ্টি দিলে বাজারের উন্নয়ন যথেষ্ট সম্ভব বলে সাধারন জনগনের ধারনা।



