× Banner
সর্বশেষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার

কামারখালী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা ও ইফতার মাহফিল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ মে, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উন্মুক্ত বাজেট বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উন্মুক্ত এ বাজেট সভায় ১নং কামারখালী ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরে ১,৩৫,৪৩,৭৬৩ টাকা আয় এবং ১,৩১,৪৫,১৪৯ টাকা ব্যয় ধরা হয়েছে।

এ সময় কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান (বাচ্চু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান(মুরাদ), মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত থেকে বাজেট সম্পর্কে আলোচনা করেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক, সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান চৌধুরী (নান্নু), চাদঁতারা মসজিদের পেশ ইমাম মোঃ আমিন উদ্দীন জিহাদী, আড়পাড়া ইউনিয়নের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু), কামারখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ সামাদ বিশ্বাস,৭ নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, সাবেক ইউ.পি. সদস্য মোঃ ইউসুফ আলী মোল্যা ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ.বি.এম.মিরোজ(বুলু),বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকার, সোনালী ব্যাংক কর্মকর্তা(অবঃ) তরুন কুমার চৌধুরী ,কামারখালী বাজার বনিক সমিতির সহ-সভাপতি বিনয় কুমার সাহা, ইউ.পি. সদস্য,সমাজসেবক খন্দকার আশেক মোহাম্মাদ শান্ত,যুবলীগ, স্বাস্থ্যকর্মী, এন.জি.ও.কর্মী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। বাজেট ঘোষনা করেন ইউনিয়নের সচিব মোঃ ইকবাল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..