× Banner
সর্বশেষ
মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

ঝালকাঠিতে ২০ বছর আগে মৃত ব্যক্তি কাফনের কাপড়সহ অক্ষত

Kishori
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
কাফনের কাপড়সহ অক্ষত

ঝালকাঠিতে ২০ বছর আগে দাফন করা ব্যক্তিকে কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় উদ্ধার।

ঘটনাটি মঙ্গলবার (১ আগস্ট) সকালে ঘটেছে ঝালকাঠির সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরকাঠি গ্রামে।

জানা যায়, মো. মুজাফফর আলী হাওলাদার (৭৫) নামে এক ব্যাক্তি বার্ধক্য জনিত কারণে ২০ বছর আগে মৃত্যুবরণ করেন। দীর্ঘ ২০ বছর পরে নদী ভাঙনে আশপাশের এলাকা বিলীন হয়ে যাওয়ায় তার কবরটি পানির মধ্যে বিলীন হতে থাকে। এ অবস্থায় তার স্বজনরা কবরটি অন্য স্থানে নেয়ার জন্য খনন করলে কাফনের কাপড় ও দেহ অক্ষত অবস্থায় উদ্ধার হয়।

এ ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে এখবর ছড়িয়ে পড়লে মরদেহটি এক পলক দেখার জন্য হাজারো মানুষের ঢল নামে। স্থানীয় ও স্বজনরা জানান, ঝালকাঠি সদর উপজেলার চরকাঠি গ্রামের বাসিন্দা মো. মুজাফফর আলী হাওলাদার নামে এ ক্ষুদ্র ব্যবসায়ী ২০০০ সালে বার্ধক্য জনিত কারণে ৭৫ বছর বয়সে মারা যান। মৃত্যুর পর পরিবারের সদস্যরা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করলেও নদী ভাঙনের কারণে পরিবারের সদস্যরা বৈদারাপুর গ্রামে নতুন বসত বাড়ি স্থাপন করে বসবাস শুরু করে।

সুগন্ধা-বীষখালী নদীর মোহনায় চরকাঠি গ্রামটি নদী ভাঙনে ক্রমেই নদীগর্ভে বিলীন হতে থাকে। গত কয়েক দিনে এ কবরের আশপাশের এলাকা নদী গর্ভে বিলীন হলেও মৃত মুজাফফর আলী হাওলাদারের কবরটি অক্ষত অবস্থায় পানির মধ্যে দাঁড়িয়ে থাকায় মঙ্গলবার সকালে স্বজনরা তার কবরটি স্থানান্তরের উদ্যোগ নেয়। এসময় মুজাফফর আলী হাওলাদারের কবর খুঁড়লে তার মৃত দেহসহ দাফনের কাপড় পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে স্বজনরা তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। মরদেহ কিছুটি শুকিয়ে গেলেও কোন প্রকার পচন ধরেনি বা কোন দুর্গন্ধ বের হয়নি।

গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসাইন বলেন, সকালে এ খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। মো. মুজাফফর আলী হাওলাদার একজন ব্যবসায়ী ছিলেন। এই অলৌকিক ঘটনা ছড়িয়ে পড়লে ওই বাড়িতে লোকজন ভিড় জমায়। পরে আসরবাদ পুনরায় নামাজে জানাজা শেষে পারিবারিক নতুন কবর স্থানে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফন করে।


এ ক্যটাগরির আরো খবর..