× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

ACP
হালনাগাদ: সোমবার, ৯ জুন, ২০২৫
কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

কানাডার অন্টারিওতে নৌকা ডুবে দুই বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে একজন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন সাইফুজ্জামান। স্থানীয় সময় রোববার (৮ জুন) এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত অপরজন বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।

বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার ফাউন্ড্রি প্রেসিডেন্ট সুবির কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেক এলাকায় সাইফুজ্জামান ও তার বন্ধু রাকিবসহ তিনজন নৌকা নিয়ে পানিতে নামেন।

কিন্তু বাতাসে হঠাৎ নৌকাটি উল্টে যায়। এতে রাকিব ও সাইফুজ্জামান প্রাণ হারান।

ওই নৌকায় কোনো লাইফ জ্যাকেট ছিল না বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..