× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

চিত্রনায়ক কাজী মারুফ স্বস্ত্রীক নিউইয়র্কে করোনায় আক্রান্ত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২০

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফ ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এখন অসুস্থতা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে।

শনিবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ। মারুফ এবং তার স্ত্রীর সুস্থতার জন্য তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন কাজী হায়াৎ।

কাজী হায়াৎ আরও জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

তিনি জানান, গত ২১ মার্চ তার স্ত্রীর প্রথম করোনা ধরা পড়ে। এর চার দিন পর মারুফের শরীরেও করোনা ধরা পড়ে। তারা দুজনই এখন সম্পূর্ণ আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শে জ্বরের প্রাথমিক ওষুধগুলোই সেবন করছেন।

খুব অল্প সময়েই বাংলাদেশী চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফ। বাবার মাধ্যমে চলচ্চিত্রে এসে তারই পরিচালনায় করা ছবি ‘ইতিহাস’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে একই দিনে তিনি বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র জীবন শুরু করেন। সকালে বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন শেষ করে বিকেল ৫টায় এফডিসি-র ১ নং ফ্লোরে ‘ইতিহাস’ চলচ্চিত্রের মহরত হয়। পরবর্তীতে লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন কাজী মারুফ।


এ ক্যটাগরির আরো খবর..