× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

বগুড়ার কাঁচাবাজার অস্থির, নাজেহাল সাধারন মানুষ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
কাঁচাবাজার অস্থির

সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ায় রমজান শুরু হওয়ার পর থেকেই অস্থির হয়ে উঠেছে বগুড়ার কাঁচাবাজার।
করোনা ভাইরাসের প্রভাবে সবধরনের কাচা বাজারের দাম বৃদ্ধি পাওয়ায় নাজেহাল হয়ে পড়েছে অর্থে কষ্টে থাকা বগুড়ার মানুষ। প্রশাসনের পক্ষ থেকে কোন নজরদারী না থাকায় অসাধু ব্যবসায়ীরা আরো মাথা চাড়া দিয়ে উঠেছে।
করোনা ভাইরাসের প্রভাবে পরিবহন চলাচল বন্ধ থাকায় কাচা বাজারের দাম সাধারন মানুষের নাগালের মধ্যে ছিল। কিন্তু রমজান শুরু হওয়ার সাথে সাথে কাচাবাজারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে।
সরেজমিনে বগুড়ার কাচাবাজার ঘুরে দেখা গেছে, রমজান শুরু হওয়ার পর থেকেই বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  কিন্তু রমজানের আগে এই বেগুনের দাম ছিল ১০-১৫ টাকা কেজি। যে শশার দাম ছিল ১০ টাকা কেজি সেই শশা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। পটল বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ৪০ টাকা, আলু বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ১৫ টাকায়,ঢেরস বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৪০ টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ৪০ টাকায়, কাকরোল বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৬০ টাকায়, বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫ টাকা থেকে ৩০ টাকায়, করোলা বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ৩০ টাকায়, ঝিংগা বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৫০ টাকায়।
কাঁচাবাজার ব্যবসায়ী আব্দুল জলিল দি নিউজকে জানায়, করোনা ভাইরাসের প্রভাবে বগুড়া থেকে কোন মালামাল ঢাকা বা বগুড়ার বাহিরে কোথাও না যাওয়ায় বাজারে পর্যাপ্ত কাচামালের আমদানী ছিল। কিন্তু বর্তমানে কিছু কিছু পরিবহনে বগুড়া থেকে অনেক সবজি বগুড়ার বাহিরে রপ্তানি হওয়ায় বগুড়াতে কাঁচা বাজারের দাম বৃদ্ধি পেয়েছে। মহাস্থান হাটের পাইকারী বিক্রেতা আজমল হোসেন জানান, বগুড়ায় লক ডাউন কিছুটা শিথিল হওয়ায় বগুড়া থেকে মালামাল বাহিরে রপ্তানি করার সুযোগ হয়েছে। তাই বাজারে কাচামালের দাম বৃদ্ধি পেয়েছে।
ফতেহ আলী বাজারে অমরেশ নামের এক ক্রেতা দি নিউজকে জানান, হঠাৎ করে সব ধরনের সবজির দাম এতো বৃদ্ধি পেয়েছে যে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।
অনেকে মনে করেন রমজান মাস উপলক্ষে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী বাজার সিন্ডিকেট করায় সকল পন্যের দাম সীমাহীন ভাবে বৃদ্ধি পেয়েছে।
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ দি নিউজকে জানান, বাজারের অস্থিরতা অচিরেই দমন করা হবে। দুই এক দিনের মধ্যেই বাজার নিয়ন্ত্রণে আসবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..