× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

ঝিনাইদহে কসাসের এক যুগে পদার্পন উপলক্ষে র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: এক যুগে পদার্পণ করল জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। ‘তারুণ্যের ঝলকানিতে দুর হবে সব অন্ধকার, নব উচ্ছাসে এক যুগ পুর্তিতে কসাস পরিবার’ এ শ্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে আজ সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম।

অতিথি ছিলেন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সরকারি কেসি কলেজের উপাধ্যক্ষ অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড, মনোয়ারুল হক লাল, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস ও সহ-সভাপতি শফিক মেহমুদ। আলোচনা সভা শেষে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। পরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, ২০০৮ সালের ২৩ জুলাই ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ১০জন তরুণের হাতে গড়ে ওঠে কথন সাংস্কৃতিক সংসদ। এরপর থেকেই সাংস্কৃতিক জাগরণের প্রচেষ্টার পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করছে সংগঠনটি। স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে সংগঠনটি লাভ করে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড।


এ ক্যটাগরির আরো খবর..