বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলামঃ কলাপাড়ায় এই প্রথমবারের মত প্রতিবন্ধী স্কুল উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো.হাসানুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আলমগীর হোসেনের সভাপত্বিতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী অধিকার বাস্তবায়ন পূর্নবাসন সোসাইটির চেয়ারম্যান সানজিদা রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম সাদিকুর রহমান, কলাপাড়া উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ মান্নন ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু , শাহজাহান সাহেরা প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও জমিদাতা আলহাজ্ব গাজী মো.শাহজাহান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধিরা অবহেলিত নয়। এরা(প্রতিবন্ধীরা) আমাদের সমাজের অংশ। আপনাদের সন্তানের প্রতি আরও যন্তবান হউন। নিয়মিত স্কুলে পাঠান। এছাড়াও বক্তারা বলেন প্রতি জেলায় বাছাই করে দশজন করে প্রতিবন্ধী বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য বৈরি আবহাওয়ার কারনে টিয়াখালীর দক্ষিন বাদুরতলী স্কুল প্রাঙ্গনের পরিবর্তে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী স্বুল উদ্বোধনের এ আনুষ্ঠিক কার্যক্রম সম্পান্ন হয়।
এ ক্যটাগরির আরো খবর..