× Banner
সর্বশেষ
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

প্রাণঘাতী করোনায় কেড়ে নিল ২৮ চিকিৎসকের প্রাণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২০
করোনায় ২৮ চিকিৎসকের প্রাণ

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই চিকিৎসকের মৃত্যু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান ও আরেকজন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার।
শুক্রবার (১২ জুন) চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানায়।

ডা. গাজী জহিরুল হাসান বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ঢাকা মেডিক্যালের নতুন ভবনের করোনা ইউনিট-২ এর আইসিইউতে ছিলেন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেছেন। তার স্ত্রীর দেহেও করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিৎসকের মৃত্যু হলো। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ জন চিকিৎসক।


এ ক্যটাগরির আরো খবর..