× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩০৫৭, মৃত্যু ৪১, সুস্থ ১৮৪৮ জন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭০৯ জন।  আজ সুস্থ হয়েছেন ১৮৪৮ জন। আজ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ লক্ষ্ ১৫ হাযার ৩৯৭ জন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত এই মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা  ১ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে আর  মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ১৩ হাজার।  এছাড়া এখন পর্যন্ত সুস্থও হয়েছেন ৮৯ লাখ ৬ হাজার ৬৯০ জন। করোনায় মৃত্যুর তথ্য বলছে, বিশ্বে ১১ জানুয়ারি প্রথম মৃত্যুর পর ২ এপ্রিল তা ৫০ হাজার ছাড়িয় যায়।

এরপর ১০ এপ্রিল এটি এক লাখ, ১৭ এপ্রিল দেড় লাখ, ২৬ এপ্রিল দুই লাখ, ৫ মে আড়াই লাখ, ১৫ মে ৩ লাখ, ৭ জুন ৪ লাখ ও ২৮ জুন পাঁচ লাখ ছাড়িয়ে যায়।  সর্বশেষ ১৮ জুলাই এসে ছয় লাখ ছাড়াল। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..