× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৬৬৫, মৃত্যু ২ আর সুস্থ ১০৬৩

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২০
করোনায় শনাক্ত ৬৬৫

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে পরীক্ষা করা হয়েছে ৫২১৪ জনের মধ্যে শনাক্ত ৬৬৫ এবং মৃত্যু হয়েছে২ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৬৩জন।

আজ রোববার (৩ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

প্রসঙ্গত, দেশে মার্চের দ্বিতীয় সপ্তাহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই সামাজিক দূরত্ব জোরদারের চেষ্টা চালিয়ে আসছে সরকার। তার অংশ হিসেবেই নেয়া পদক্ষেপের অংশ হিসেবে এখন সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে।

তবুও আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছেই। মার্চজুড়ে আক্রান্তের সংখ্যা অনেকটা স্বস্তির থাকলেও এপ্রিলে এসেই যেন পাল্লা দিয়ে বাড়তে শুরু করে শনাক্তকৃত রোগীর সংখ্যা। আর সেই কারণে ২৬ মার্চ শুরু হওয়া সাধারণ ছুটি আর এক ধাপ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

তবে এর মাঝেও কিছু দেশ লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি, নিউজিল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্রের কিছু প্রদেশ এরইমধ্যে লকডাউন শিথিল করেছে। ইতালিও তুলছে মঙ্গলবার থেকে।তবে যেখান থেকে সংক্রমণের সূত্রপাত সেখানে নেই লকডাউন। চীন এখন অনেকটাই স্বস্তিতে। গেল পাঁচদিন সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সংক্রমণ নিয়ন্ত্রণে এনে দেশটি এখন চেষ্টা চালাচ্ছে ভ্যাকসিন আবিষ্কারের দৌঁড়ে এগিয়ে থাকতে। বিশ্বব্যাপী করোনার ভ্যাকসিন নিয়ে শতাধিক গবেষণা চললেও এখন পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে মাত্র ১৭টি। এরমধ্যে চীনেরই রয়েছে তিনটি।

গবেষকরা আশার বাণী শোনালেও খুব শিগগিরই ভ্যাকসিন পাওয়া যাবে এমন কোনো সম্ভাবনার কথা শোনাচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


এ ক্যটাগরির আরো খবর..