প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় জনগনকে সুরক্ষিত রাখতে সঠিক সময়ে উদ্যোগ গ্রহণ করেছেন -এমপি গোপাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় জনগনকে সুরক্ষিত রাখতে সঠিক সময়ে উদ্যোগ গ্রহণ করেছেন -এমপি গোপাল

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রানঘাতী করোনায় জনগনকে সচেতন থাকার আহব্বান জানিয়ে বলেন, করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে এই দেশের অনেক ভিন্ন মতদর্শের রাজনৈতিক ব্যক্তিরা অনেক বিভ্রান্তিমূলক কথা বললেও আজকে তারাই জননেত্রী শেখ হাসিনার উপর ভরশা রাখছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় জনগনকে সুরক্ষিত রাখতে সঠিক সময়ে উদ্যোগ গ্রহণ করেছেন।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় দীপ্ত জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ তিনি সকলের উদ্দেশ্যে আরো বলেন, মানুষের জন্যই ধর্ম মানুষের জন্যই কর্ম। মানুষকে সঠিক পথে পরিচালিত কবার জন্য বিভিন্ন বিধান প্রবর্তিত হয়েছে। আমাদের সজাগ থাকতে হবে কারণ মানুষ রক্ষা না হলে কোনো কিছুরই প্রয়োজন হবে না।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর ইসলাম নুর, সনামধন্য প্রতিষ্ঠান রোলেক্স বেকারীর প্রোপাইটর আলহাজ্ব শফিউল্লাহ খান শুক্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।