দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ৭০, সুস্থ ৩০ ও মৃত ৮

দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ৭০, সুস্থ ৩০ ও মৃত ৮

দেশে করোনা ভাইরাসে নতুন করে আরও ৯ জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে রয়েছে দুই শিশু। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৭০। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০ জন।  ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। দেশে মৃত্যুর সংখ্যা মোট ৮ জন হলো।

আজ শনিবার আইইডিসিআরের ব্রিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, এর আগে ৬ জনের মৃত্যু হয়েছিল। নতুন দুজনসহ দেশে মৃত্যুর সংখ্যা মোট ৮ জন হলো। নতুন করে ৫৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা হয়েছে ৪৩৪টি।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১১ লাখ ১৮ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় ৬০ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ২৮ হাজারের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।