× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছে ইতালি

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২০
করোনাভাইরাসের প্রতিষেধক

মহামারি করোনাভাইরাসের বিশ্বব্যাপী আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৫৮ হাজার ৩৩৮ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৭ লাখ ২৭ হাজার ৮০২ জনের শরীরে। প্রথমবারের মতো করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে ইতালির শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘টাকিস’।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, করোনা চিকিৎসায় মানুষের শরীরে ইতিবাচক কাজ করবে এ ভ্যাকসিন।

করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিবডি টেস্টের প্রস্তুতি গ্রহণ করেছে ইতালির স্বাস্থ্য বিভাগ। খুব দ্রুতই এই পরীক্ষা শুরু করা হবে বলেও জানায় তারা। এছাড়াও ভাইরাস শনাক্তকারী বিশেষ অ্যাপের ব্যবহার এ মাসেই শুরু করা হবে।

এদিকে ইতালিতে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে মঙ্গলবার একদিনে মারা গেছেন ২৩৬ জন। আক্রান্ত হয়েছেন ১ হাজারেরও বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৫ জনে।

লকডাউন শিথিল হলেও সোমবারের তুলনায় মঙ্গলবার রোম এবং মিলানের রাস্তায় মানুষের আনাগোনা ছিল কম।ইতালিতে মঙ্গলবার মৃতের সংখ্যা কিছুটা বাড়লেও উল্লেখযোগ্য হারে কমেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে রাজধানী রোম এবং উত্তরাঞ্চলীয় শহর মিলানের রাস্তায় বের হওয়া মানুষের সংখ্যা সোমবারের তুলনায় ছিল অনেক কম। বাংলাদেশি মালিকানাধীন কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও খুব একটা চোখে পড়েনি ক্রেতাদের আনাগোনা।

ইতালির সরকারি পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, দেশটিতে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা মূল তালিকার চেয়ে আরও ১২ হাজার বেশি। গেল ২০ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত শ্বাসকষ্ট, ইনফ্লুয়েঞ্জা, কিডনিজনিত রোগ কিংবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দেশটিতে অন্তত ১১ হাজার ৬শ মানুষ যারা গেছেন যা তালিকাভুক্ত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..