× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৫ জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Nasima-Sultana-19.jpg

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬১৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৮ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৫ হাজার ৯৮৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৭৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লাখ এক হাজার ৫৪৯টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ শতাংশ ৩৫ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১৫ জনের মধ্যে পুরুষ ১০৭ জন ও ১০৮ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন। সরকারি হাসপাতালে ১৭৮ জন, বেসরকারি হাসপাতালে ৩৪ জন মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের দুইজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে নয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৬ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন এবং ১০০ বছরের ঊর্ধ্বে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন দুই হাজার ৮২৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৭৪২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৩৭ হাজার ৭১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৫১ হাজার ৪৮৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৫ হাজার ৫৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..