× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৯৬ লাখ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০২২
corona

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৩ হাজার ৭৩০ জন মারা গেছেন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৪ লাখ ১ হাজার ৪৪৭ জন। এর আগে গতকাল (শনিবার) ৫ হাজার ১৩১ জনের মৃত্যু এবং ১৮ লাখ ১০ হাজার ১৬ জন রোগী শনাক্ত হয়েছিলো।

রোববার (২০ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এ সব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ৪৬ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৮৫৬ জন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৯৭ হাজার ৪৬৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ৩১৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৪৯৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৫৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৬২ জন এবং মারা গেছেন ৩২৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৮৭ জন এবং মারা গেছেন ১১৯ জন। ব্রাজিলে মারা গেছেন ২৯০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৮৬৯ জন। ভারতে মারা গেছেন ১২৯ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।

এছাড়া তুরস্কে ১০৫ জন, ইতালিতে ৮৫ জন, ইন্দোনেশিয়ায় ১৮৮ জন, ফ্রান্সে ৬২ জন, জাপানে ১৫৫ জন, ফিলিপাইনে ২৪ জন, কানাডায় ১৬ জন, হংকংয়ে ২৪৯ জন, আর্জেন্টিনায় ৪৪ জন, ইরানে ৭২ জন, মালয়েশিয়ায় ৮৫ জন, চিলিতে ৬৫ জন, মেক্সিকোতে ১২৫ জন এবং থাইল্যান্ডে ৮৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


এ ক্যটাগরির আরো খবর..