× Banner
সর্বশেষ
দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১৫৮, সুস্থ ২৯৬৪ মৃত্যু ৩২ জনের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত

সারাদেশে গত ২৪ ঘন্টায় ১৪৪২২টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২১৫৮জন। সুস্থ ২৯৬৪ জন ও মৃত্যু ৩২ জনের।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩,১৯৬৮৬ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়ে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪,৩৮৩  জনের। আজ ২৯৬৪জন সুস্থ হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২,১৩৯৮০জন।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৬৭ হাজার ৩৪৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৬০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৩০৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৮৯ হাজার ৯৬৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬২ লাখ ৯০ হাজার ৭৩৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..