কমলাপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

কমলাপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

রাজধানীর কমলাপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আজ রবিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনালের কাছে অবস্থিত অলি গার্মেন্ট কারখানার ছয়তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।