× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

বাংলালিংক কিনে নিচ্ছে ভিওন

admin
হালনাগাদ: বুধবার, ৪ জুলাই, ২০১৮

আগে পরিচয় ছিল ভিম্বলকম নামে। এখন ভিওন। নেদারল্যান্ডস ভিত্তিক মোবাইল ফোন ও ইন্টারনেটে সেবাদাতা প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংককে কিনে নিচ্ছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ভিওন এ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে।

কোম্পানিটি বলছে, তারা বাংলাদেশে বাংলালিংকের শতভাগ মালিকানায় থাকা গ্লোবাল টেলিকম হোল্ডিংসের (জিটিএইচ) এই সম্পদ কিনে নিতে চায়।কোম্পানিটি একইসঙ্গে পাকিস্তানে চলমান জজকেও কিনে নেবে।

এই প্রস্তাবের আওতায় ভিওন জিটিএইচকে দুই কোম্পানি বাবদ নগদে ২৫৫ কোটি ডলার প্রদান করবে।

জিটিএইচের ৫১.৯ শতাংশ শেয়ারের মালিক ভিওন। চুক্তিটি বাস্তবায়ন হলে বাংলাদেশে সরাসরি বাংলালিংককে পরিচালনা করবে ভিওন।

এই চুক্তির অর্থ হচ্ছে ভিওন দ্রুত বর্ধণশীল দক্ষিণ এশিয়ার বাজার ধরতে চায়। কারণ তারা পশ্চিমা ইউরোপ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে।

চলতি বছরের শেষ প্রান্তিকে দুই কোম্পানির মধ্যে এই লেনদেন হতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে বাংলালিংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলছেন, এটা ভিওন ও জিটিএইচের মধ্যকার ব্যাপার। বাংলালিংকের ব্যবসা আগের মতোই চলবে।


এ ক্যটাগরির আরো খবর..