কমলগঞ্জের পতনঊষার শ্রমিক পরিচালনা কমিটির দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন

মাহমুদ খান, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো-রিক্সা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পতনঊষার শ্রমিক পরিচালনা কমিটির দ্বি বার্ষিক নির্বাচন-২০১৯ এর নির্বাচন গত শুক্রবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তাজুল ইসলাম (আনারস প্রতীক) ৫৮ ভোট ও সাধারণ সম্পাদক রহিম আলী (মোটর সাইকেল) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ সভাপতি রোয়াব আলী (চশমা) ৫২ ভোট, যুগ্ম সম্পাদক আলী হোসেন (মোমবাতি) ৪৮ ভোট, অর্থ সম্পাদক সাহাদ খান (টিউবয়েল) ৭৫ ভোট, সদস্য সুফিয়ান মিয়া (হাঁস) ৯৩ ভোট, সুন্দর আলী (মই) ৫০ ভোট, সুমন মিয়া (ফুটবল) ৪১ ভোট পান। বিনা প্রতিদ্বন্দিতায় সাংগঠনিক সম্পাদক আইনুর মিয়া, দপ্তর সম্পাদক সিরাজ মিয়া, প্রচার সম্পাদক জসিম মিয়া নির্বাচিত হন।

পতনঊষার ইউনিয়ন মিলনায়তনে শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর, প্রিজাইডিং অফিসার টিপুল আলী ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বয়তুল হক চৌধুরী। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন লতিফ খান। নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমেদ বাবু, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক পিন্টু দেবনাথ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।