× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কমলগঞ্জে মেয়েদের পিরিয়ড সচেতনতা ও স্যানিটারি ন্যাপকিন বিতরন

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে “সুরক্ষিত থাকুক আমার মা-বোন” এই শ্লোগান নিয়ে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থী মেয়েদের মাঝে মেন্সট্রয়েশন সচেতনতা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। সোমবার বিকাল ৩ টায় মাধবপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল নাঈম।

সংগঠনের গার্স গাইডস সম্পাদক মাধুরী মজুমদার ও সহকারী শিক্ষিকা দিপ্তী রাণী সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার এর সভাপতি নিলুফার জেসমিন মুক্তি, সহ-সভাপতি ইসমত আরা মুন্নি, সাধারণ সম্পাদক শাহরিন সুলতানা সুমি, ট্রেজারার সুজিতা ভট্টাচার্য্য ও সদস্য সৈয়দা ইয়াসমিন আক্তার প্রমুখ।

নানা কারণে চা বাগানের মেয়েরা ও নারীরা সু-রক্ষিত নয়। তাদের কথা ভেবেই ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার পক্ষ থেকে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শতাধিক ছাত্রীর মাঝে মেন্সট্রয়েশন সচেতনতা বৃদ্ধি ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..