× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কমলগঞ্জ উপজেলা নির্বাচনে মনোনয়ন পেলেন অধ্যাপক রফিকুর রহমান

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজার প্রতিনিধি: আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে পূনরায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। রোববার দ্বিতীয় ধাপের নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থীদের নাম চুড়ান্ত করে দলের মনোনয়ন বোর্ড।

জানা যায়, কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করে জমাদান করলেও শেষ পর্যন্ত নৌকার প্রার্থী হিসেবে চুড়ান্তভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন কমলগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

দলীয় মনোনয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়। দ্বিতীয় দফার ঘোষিত তফশীল অনুযায়ী কমলগঞ্জসহ দেশের ১২২টি উপজেলায় আগামী ১৮মার্চ ভোট গ্রহন অনুষ্টিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..