× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নোয়াখালী প্রতিনিধি (গিয়াস উদ্দিন)

কবিরহাটে মাদরাসার নতুন ভবন উদ্বোধন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
মাদরাসার নতুন ভবন উদ্বোধন

নোয়াখালীর কবিরহাট ইসলামিয়া আলিম মাদরাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার  দিকে নোয়াখালী কারামতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড.আমিন উল্যাহ ভবনটির উদ্বোধন করেন।
কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো.ইব্রাহীম মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো.কুতুবদ্দীন আহম্মেদ চৌধুরী সেলিম।
এ সময় দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার সাবেক শিক্ষক মাদরাসা প্রতিষ্ঠাতার সুযোগ্য সাহেব জাদা মৌলভী আজিজ উল্যাহ।  এ সময় আরো উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের প্রকাশ ও প্রচার সম্পাদক এমাম হোসেন আজিম, উপজেলা যুবলীগের প্রকাশ ও প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফ উদ্দিন বাবর ও কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের সদস্য মামুনুল হক মামুন প্রমূখ।
জানা যায়, ১১৮ বছর আগে এই মাদরাসা প্রতিষ্ঠিত হয়। এরপর বর্তমান ক্ষমতাসীন সরকার এই প্রথম এই মাদরাসায় একটি চারতলা ভবন নির্মান করে দেন। মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা চারতলা বিশিষ্ট একটি আধুনিক একাডেমিক ভবন পাওয়ায় আনন্দিত।


এ ক্যটাগরির আরো খবর..