× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কবিতাঃ স্বাধীনতা তুমি

admin
হালনাগাদ: রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

“স্বাধীনতা তুমি”
প্রভাষক উত্তম কুমার পাল হিমেল

স্বাধীনতা তুমি,
আয় আয় চাঁদ মামা
ঘুম পাড়ানো মাসি পিসি
মায়ের কল্প কথার গান,
স্বাধীনতা তুমি,
বুকে জড়ানো আচঁলে ঢাকা
বাহুতে বাধাঁ প্রাণ।
স্বাধীনতা তুমি,
বাবার আদর, বোনের সোহাগ
হৃদয়ের কোলাহল,
“তুমি উন্নত মম শির”
হৃদয়ে সাহস বুকে অটুট বল।
স্বধীনতা তুমি,
সোনালী প্রান্তর ,সবুজ ক্ষেত
কৃষকের গোলাভরা ধান,
উদাস বাউলের একতারাতে-
তুমি হাসান রাজা,লালন ফকির,দুরবীন শাহের গান।
তুমি রবি ঠাকুরের -“হৃদয়ের ধন”
জীবনানন্দের“সুরঞ্জনা”
শামসুর রাহমানের “স্বাধীনতা তুমি”
উপমায় মন্ডিত তুলনাহীনা।
স্বাধীনতা তুমি,
শান্ত রজনী, বিনিদ্র দরবেশ,মোয়াজ্জিনের আযান,
তুমি কবির কবিতা শিল্পীর গান।
স্বাধীনতা তুমি উপমাতে যার নেই শেষ,
শাকিলা শুভ্রর কন্ঠে তুমি
আসাদুজ্জামানের“গুডলাক বাংলাদেশ”।


এ ক্যটাগরির আরো খবর..