× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

কফি কি স্বাস্থ্যের জন্য ভালো?

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: কফি পান কি স্বাস্থ্যকর? আমাদের দৈনন্দিন জীবনে কফি একটি প্রচলিত বেভারেজ। এর গন্ধ ও স্বাদ আমাদের চাঙ্গা করে এবং সুখানুভূতি দেয়।

অনেক গবেষণায় কফিকে ভালো বলা হয়, আবার অনেক গবেষণাই একে খারাপ বলে। তাহলে কোনটি সঠিক? আসলে অধিকাংশ খাবারেরই কিছু উপকারী ও অপকারী দিক রয়েছে। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

উপকারিতা

কফির মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এটি বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে।

উপকারিতা

কিছু গবেষণায় বলা হয়, নিয়মিত কফি পান করলে পিত্তথলি ও কিডনির পাথর হওয়ার ঝুঁকি কমে।

উপকারিতা

কিছু গবেষণায় বলা হয়, কফি শ্বাসতন্ত্রের কার্যক্রম বাড়ায় এবং অ্যাজমা অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে।

উপকারিতা

এটি টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে। তবে এ জন্য কফির মধ্যে চিনি দেওয়া বাদ দিতে হবে।

ঝুঁকি

যদিও বিষয়টি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তবে অনেক গবেষক বলেন, কফি পান করলে বুক ব্যথা হতে পারে এবং হৃদরোগ হওয়ার ঝুঁকি বাড়ে।

ঝুঁকি

কফির কিছু উপাদান শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং রক্তচাপ বাড়াতে পারে।

ঝুঁকি

কিছু বিশেষজ্ঞ বলেন, বেশি কফি খাওয়া রিউমাটয়েড আরথ্রাইটিস তৈরি করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..