জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‍্যালি ও আলোচনা সভা

“শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা”“বিনিযোগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার”প্রতিপাদ্য সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর রোববার উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে প্রবর্তন করে ।

র‌্যালি পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজী শহিদুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা সহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।