× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

কচাকাটায় ভাতিজার হাতে চাচা খুন

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

কুড়িগ্রাম (প্রতিনিধি) : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নে মাত্র এক হাজার টাকার জন্য ভাতিজার কুড়ালের আঘাতে চাচা মো: সাইদুল ইসলাম নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর দুইটার দিকে সাহেবের খাষ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, কিছুদিন আগে চাচা মো: সাইদুল ইসলাম ভাতিজা মো: মতিয়ার রহমান ওরফে বাবু নিকট এক হাজার টাকা ধার নেয়। আজ সকালে ভাতিজা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায় উত্তেজিত হয়ে ভাতিজা বাবু তার হাতে থাকা কুড়াল দিয়ে চাচা মো:  সাইদুল ইসলামের বুকে আঘাত করে। এতে ঘটনা স্থলেই মো: সাইদুল মারা যান। এদিকে তার ছোট চাচা মো: কাচু মিয়া এগিয়ে আসলে তাকেও মারধর করেন বাবু। এতে তার হাত ভেঙে যায়। ঘটনার পরপরই বাবু পালিয়ে যান।
নিহত মো: ছাইদুল মৃত্যু ফকর উল্ল্যার ছেলে এবং ছাইদুলের বড় ভাই আবুল কাশেমের সন্তান।
এ বিষয়ে জানতে চাইলে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশীদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..