× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

ওজন কমান ঘুমিয়ে!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: ঘাম ঝরিয়ে, হেঁটে, দৌঁড়ে, না খেয়ে, এমন আরও কত কিছু করি আমরা প্রতি নিয়ত নিজেদের বেড়ে চলা ওজন কমানোর চেষ্টা জন্য। ফল কতটা হচ্ছে সেটা অবশ্য ব্যক্তি বিশেষে নির্ভর করছে।

তবে এবার ওজন কমানোও বেশ সোজা হয়ে গিয়েছে। চিকিৎসকরা নতুন গবেষণায় দেখেছেন, সামান্য কিছু পরিবর্তন করলে ঘুমের মধ্যে নাকি সবচেয়ে বেশি ওজন কমানো সম্ভব। অবিশ্বাস্য মনে হলেও সত্যি এটাই।

ডায়েটিশিয়ানদের বক্তব্য, ‘শরীরের এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যা আমাদের মেটাবলিজমের ধরনটা পাল্টে দেয়। এছাড়াও ইনসুলিন প্রতিরোধ এবং ক্ষুধা কমানোর ক্ষেত্রেও এরা প্রভাব ফেলে। সারা দিন শরীরে যে সব ক্ষতি হয়, রাতে ঘুমের সময় তা মেরামত করে আমাদের শরীর। ঘুমের সময় ভালো ব্যাকটেরিয়া গুলো সক্রিয় হয়ে ওঠে। তাই মনে করা হচ্ছে, শরীরের বাড়তি ওজনের ৫৫ শতাংশেরও বেশি ঘুমিয়েই ঝরিয়ে ফেলা যায়।’

ঘুমের আগে বা ঘুমোনোর সময় কিছু ছোট পরিবর্তন করেই আপনি ওজন কমাতে পারেন।

রাতের খাবার: আগে ভাগেই সেরে ফেলুন রাতের খাবার। দেরি করে খাবেন না। খাওয়া এবং ঘুমোতে যাওয়ার মধ্যে অন্তত দুঘণ্টার পার্থক্য রাখুন।

মাংস খান: গবেষণায় দেখা গিয়েছে বেশির ভাগ মাংসের মধ্যেই ট্রাইপোহান নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে যা ভালো ঘুমোতে সাহায্য করে। তাই প্রতিদিন খাবারের পাতে ২-১ টুকরো মাংস রাখুন।

গোলমরিচযুক্ত খাবার: গুঁড়ো করে নিন, কিংবা গোটাই দিন, রান্নায় গোলমরিচের ব্যবহার করুন। সালাতের সঙ্গে ব্যবহার করতে পারেন। দেখা গিয়েছে, গোলমরিচ দীর্ঘ ক্ষণ যাবত জমে থাকা ফ্যাট ঘুমের মধ্যে গলাতে সাহায্য করে।

প্রোটিন শেক: সকালে হোক বা সন্ধ্যায়, যেকোনো সময়ে প্রোটিন সমৃদ্ধ খাবার খান। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা নাস্তায় প্রোটিন শেক ব্যবহার করেন, তাঁরা অন্যান্যদের তুলনায় বেশ খানিকটা ওজন ঝরাতে পারেন। এর কারণ রয়েছে। প্রোটিন থার্মোজেনিক খাবার। অর্থাৎ প্রোটিন হজম করতে শরীরকে অনেক বেশি ক্যালোরি ঝরাতে হয়। তুলনায় ফ্যাট বা কার্বোহাইড্রেড অনেক তাড়াতাড়ি হজম হয়ে যায়।

পুদিনা পাতা বা তেল ব্যবহার করুন: ওজন ঝরাতে পুদিনা খুব সাহায্য করে। একটা কাপড়ের পুঁটলির মধ্যে খানিকটা পুদিনা পাতা রাখুন। মাঝে মাঝে গন্ধ নিন। তা ঘুমের আগে কয়েক ফোঁটা পিপারমিন্ট তেল বালিশে ছড়িয়ে দিন। তাতেই কাজ হবে।

ঠান্ডায় ঘুমোন: খানিকটা ঠান্ডা তাপমাত্রায় ঘুমোলে আমাদের শরীরের কোষ ব্রাউন ফ্যাট জমা করে। যাতে আমাদের শরীর গরম রাখতে সাহায্য করে।


এ ক্যটাগরির আরো খবর..