× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

ঐক্যফ্রন্টের বৈঠক স্থগিত, প্রার্থী ঘোষণা চূড়ান্ত

admin
হালনাগাদ: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় ফ্রন্টের পুরানা পল্টন কার্যালয়ে সমন্বয় কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। পরে তা স্থগিত করা হয়।

এ বিষয়ে ঐক্যফ্রন্টে যোগ দেয়া বিকল্পধারার একাংশের নেতা শাহ আহমেদ বাদল বলেন, অনেকে নির্বাচন কমিশন ও বিএনপির গুলশান অফিসে ব্যস্ত থাকায় বৈঠকে আসতে পারেননি। তাই সভা স্থগিত করা হয়েছে। ১১ ডিসেম্বর বিকেল ৩টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা তৈরি করে বিএনপি চেয়ারপারসনের  গুলশান রাজনৈতিক কার্যালয়ে পাঠানো হবে। আজই সেখান থেকে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থিতা ঘোষণা করবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে ইতোমধ্যে ২০৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। বাকি আসনগুলো বিএনপি ছাড়াও ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের জন্য বরাদ্দ রেখেছে।


এ ক্যটাগরির আরো খবর..