× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডেস্ক

এয়ারলাইন্সে চাকরির কথা বলে টাকা হাতিয়ে নিতেন জিয়াউর

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
abpn

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. জিয়াউর রহমান নামে (৪২) এক প্রতারককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার রাতে দ্যা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ফ্রেইড ফরোয়ার্ডস অ্যাসোসিয়েশনের (বাফা) লোডার মো. জিয়াউর কয়েকজন ব্যক্তিকে চাকরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তিভোগী মো. রাসেল আহমেদ (২৬), আরজু আহমেদ (৩৪), মোস্তাক আহমেদ (৫৭) ও মো. শরিফুল ইসলাম (২৬) এপিবিএনের কাছে অভিযোগ জানান।

প্রতারক জিয়াউর রহমান বিমানবন্দরের একজন সিনিয়র কাস্টমস অফিসার পরিচয় দিতেন। ভুক্তভোগী রাসেল আহমেদকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেল্পলাইনে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছেন। একইসঙ্গে শরিফুল ইসলামকেও একই এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার পদে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেন। অন্যদিকে আরজু আহমেদকে ব্যাংক থেকে লোন করিয়ে দেবেন বলে ১ লাখ ২৫ হাজার এবং মোস্তাক আহমেদকেও লোন করিয়ে দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেন।

এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, ভুক্তভোগীরা রোববার এয়ারপোর্ট আর্মড পুলিশে এসে অভিযোগ দেন। এরপর বিমানবন্দরে খোঁজ নিয়ে জানা যায় আটক জিয়াউর কাস্টমস কর্মকর্তা নন। তিনি মূলত বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজের একজন লোডার। তিনি বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..