বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক: এসার ব্র্যান্ডের ই৫-৪৭৩ মডেলের ল্যাপটপ বর্তমানে সাশ্রয়ী মূল্যে দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
ইন্টেল পঞ্চম প্রজন্মের কোর আই-থ্রি ৫০০৫ইউ প্রসেসর (২.০ গিগাহার্জ, ৩এমবি ক্যাশ) সমৃদ্ধ এসারের এই ল্যাপটপটিতে রয়েছে রয়েছে ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫৫০০, ১৪ ইঞ্চি স্ক্রিনের এইচডি এলইডি ডিসপ্লে, ডিভিডি রাইটার, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট প্রভৃতি সুবিধা।
ল্যাপটপটি সাড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। বাংলাদেশে এসার পণ্যের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড উইন্টার অফার উপলক্ষে এই ল্যাপটপটির মূল্য ৩২ হাজার ৩০০ টাকা ঘোষণা করেছে। ১ টেরাবাইট হার্ডডিস্কসহ পাওয়া যাবে ৩৩ হাজার ৩০০ টাকায়।