× Banner
সর্বশেষ
ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ 

এসএসসি পরীক্ষায় বন্ধ হচ্ছে না ফেসবুক

admin
হালনাগাদ: সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

শিক্ষা ডেস্কঃ এবার প্রশ্ন ফাঁস এড়াতে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার সুপারিশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন।

আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এসময় ফেসবুক বন্ধে কোনো ধরনের নির্দেশনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। ফেসবুক বন্ধ রাখার বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

তিনি জানান, এসএসসি পরীক্ষা চলাকালে কিছু নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখার বিষয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করা হয়নি। তবে বিটিআরসি টেকনিক্যাল কিছু বিষয় পরীক্ষা করে দেখেছে। সরকারের সিদ্ধান্ত পেলে বিটিআরসি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।


এ ক্যটাগরির আরো খবর..