সালথায় এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় স্বর্না মালো (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার আটঘর ইউনিয়নের শলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বর্না ঐ গ্রামের সুকুমার ওরফে কেতু মালোর কন্যা ও সাড়–কদিয়া উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, স্বর্না মালো ২০২০ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে তার দাদীর কাছে শালিয়া গ্রামে থাকতো আর বাবা-মা ফরিদপুরে থাকেন। বুধবার রাত আনুমানিক ৮টার দিকে বসতঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে স্বর্না আত্মহত্যা করার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত স্বর্না মালোর চাচাতো চাচা দীলিপ মালো বলেন, কি কারণে আত্মহত্যা করলো সেটা এখনও জানতে পারি নাই।  সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।